সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় বুধবার (২২ জুন) ভোরে আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি গোডাউনের ঝুট মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, ভোর পৌনে ৫টার দিকে ওই ঝুট গুদামে আগুন আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

—ইউএনবি