সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে বৃহস্পতিবার

ফাইল ছবি

বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। দু’দিন পর বন্যার পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকার কারণে গত ছয় দিন ধরে বন্ধ ছিল ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠানামা।

তবে বৃহস্পতিবার থেকে ফের চালু হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।

জানা যায়, রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার (১৭ জুন) দুপুরের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর গত রবিবার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।

একটি সূত্র জানিয়েছে, পানি নেমে যাওয়ার পরও এপ্রোচ লাইটগুলো জ্বলছে না। এ অবস্থায়ও বিমানযাত্রীদের কথা বিবেচনায় বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে রাতের ফ্লাইটগুলোর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইন্স এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি, দিনের ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী উঠা-নামা করবে।

—-ইউএনবি