সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নির্জন কারাবাসে সু চি

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্জন কারাবাসে নেওয়া হয়েছে। রাজধানী নেপিডোতে সেনানির্মিত কারাগারে তাকে স্থানান্তর করা হয় বলে বৃহস্পতিবার (২৩ জুন) ক্ষমতাসীন সামরিক জান্তার এক মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র জাও মিন তুন এক বিবৃতিতে বলেছেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী… (অং সান সু চিকে) গত বুধবার থেকে কারাগারে নির্জন কারাগারে রাখা হয়েছে।’ গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকে সু চি রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী ও তার পোষা কুকুরটি ছিল। ৭৭ বছরের সু চিকে শুধুমাত্র জান্তা আদালতে তার বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের করা হতো। সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি, কোভিড- ১৯ এর নিয়ম লঙ্ঘন এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে এ পর্যন্ত ১১ বছরের সাজা দিয়েছে। এর আগে জান্তা শাসনের অধীনে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিজের বাড়িতে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সু চি।