সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কোম্পানীগঞ্জে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বন্যার পানি উঠে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিলো। পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল শুরু করা যায়নি। সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। তার পরদিনই দুর্ঘটনায় ঝরলো প্রাণ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিলো সিএনজিচালিত একটি অটোরিকশা। তেলিখাল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। আহত হয় চালকসহ অটোরিকশা আরেহী ৩ জন। নিহতরা হলেন- উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।
আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, আটক করা হয়েছে ঘাতক ট্রাক। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।