সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

ঢাকা-রংপুর মহাসড়কের বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান ডিজু গোবিন্দগঞ্জ শহরের বিশুবাড়ির আবুল কাসেমের ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আহসান জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আশিকুর রহমান বগুড়ার দিকে যাচ্ছিলেন।

পথে হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

—ইউএনবি