সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কেরানীগঞ্জে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

অনলেইন ডেস্ক :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বীর বাঘৈর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন- রাজু মিয়া (২৮), তার দুই কন্যা সন্তান, চাচাতো ভাই হাবিব এবং মুন্না। ঘটনার পরপর ই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজু মিয়া তার বাড়ির পাশে একটি ঘরে বন্ধুদের জন্য গ্যাস সিলিন্ডার চুলায় মুরগীর ফ্রাই করার সময় দু’বার চুলা বন্ধ হয়ে যায়। তৃতীয় বার মুন্না ও রাজু চুলা জ্বালাতে গেলে মুহুর্তেই সিলিন্ডার বিস্ফারণ ঘটলে তারা দগ্ধ হয়। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে।