সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গঙ্গাচড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় ২০২১-২২ অর্থ বছরে ২০২২-২৩/খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন গ্রস্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবিবার (২৬ জুন) বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের ৮’শত ২০ জন কৃষকের মাঝে উফসী জাতের ধান বীজ, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৯টি ইউনিয়নের ৭০ জন কৃষক, ১ কেজি করে গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ পাবে।