সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে চট্টগ্রামে প্রকৌশলীর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে ৪০ বছরের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে খুলশী টেকনিকেল রোডে এই ঘটনা ঘটে।

মৃত মো. ইউসুফ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বেলা ১১টার দিকে টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ব্রিকফিল্ডের নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী মো. ইউসুফ নিচে পড়ে যান। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছেবলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি