সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মেক্সিকোতে মাদককারবারিদের গুলিতে ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক :

মেক্সিকোতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের ছয়জন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। স্থানীয় সময় গত রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে ঘটনাটি ঘটেছে। সোমবার (২৭ জুন) এপি জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। নুয়েভো লিওন প্রদেশের পুলিশ জানিয়েছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি মহাসড়কে গত রোববার ভোরের আগ মুহূর্তে হামলা চালানো হয়েছে। ওই সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল। পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় পুলিশ ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া