সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সাভারে ছাত্রদের ক্রিকেট স্টাম্পের আঘাতে কলেজ শিক্ষকের মৃত্যু

সাভারে কিছু ছাত্রের ক্রিকেট স্টাম্পের আঘাতে গুরুতর জখম হওয়া কলেজ শিক্ষক সোমবার ভোররাতে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন।

নিহত উৎপল কুমার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৬টার দিকে উৎপল কুমার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও জানান, উৎপল আশুলিয়ার জামগোড়ার কাঁঠালতলা এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশ জানায়, প্রতি বছরের মতো শনিবার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। দুপুর ২টার দিকে, পূর্ব শত্রুতার জেরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকাকালীন উৎপলকে হঠাৎ করে কিছু ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে উৎপলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পলাতক আছে।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক।

—ইউএনবি