সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে সোমবার (২৭ জুন) বুড়িরহাট, কোবারু ও খটখটিয়া এলাকায় বকেয়া পল্লী বিদ্যুৎ বিল আদায়ে ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আব্দুল জলিল, এজিএম প্রমোদ কুমার দে, পাগলাপীর অফিসের এসি মোঃ জাফরুল ইসলামসহ পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অবৈধভাবে সংযোগ নেওয়া, দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারনে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও কোন কোন মিটার রিমুভ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিজিএম।