সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

পদ্মা সেতুর কাছে ট্রাক উল্টে আহত ৪

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার বিকালে পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে ঢাকাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাককে আরেকটি জিপ ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে চারজন আহত হন।
আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিপের চালক আব্দুর রাজ্জাককে (২৮) আটক করেছে পুলিশ।
এ দুর্ঘটনার জেরে পদ্মা সেতুতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

—ইউএনবি