সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

৪১৯ যাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট ছাড়লো

৪১৯ হজ যাত্রী নিয়ে সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইট যাত্রা করে।

তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধুমাত্র হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।

—ইউএনবি