সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

হজ: সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আসন্ন হজ পালন করতে যাওয়া মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল জানিয়েছে।

নিহতরা হলেন-ঢাকার ফাতেমা বেগম (৬০) পাসপোর্ট নম্বর ইই০৩৮২৮৪৩, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭) পাসপোর্ট নম্বর বিটি০৪৮৫৪৩৩ এবং টাঙ্গাইলের মো আব্দুল গফুর মিয়া (৬২) যার পাসপোর্ট নম্বর বিওয়াই০০৬২২০২।

পোর্টাল অনুযায়ী ফাতেমা ও রফিকুল বৃহস্পতিবার এবং গফুর মঙ্গলবার মারা যান।

শুক্রবার পোর্টাল জানিয়েছে, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সৌদি আরবে চলতি বছরের ১১ থেকে ৩০ জুন পর্যন্ত তিন নারীসহ মোট নয়জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

—ইউএইবি