সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রামগড়ে জাঁকজমকভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :
করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে রথযাত্রা উদযাপিত হয়েছে।
সনাতনী ভক্তবৃন্দ রথযাত্রার দিন ব্যাপি অনুষ্ঠানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, শ্রী ভগবত পাঠ, জগন্নাথ বল দেব, সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
শুক্রবার(১জুলাই) সকাল থেকে রামগড় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন সম্প্রদায় ও সনাতন ধর্মের অনুসারী ত্রিপুরা উপজাতীয় জনগোষ্ঠীর অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী জগন্নাথ মন্দিরে পুজো দিতে আসে। ভক্তরা দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রথের শোভাযাত্রায় মিলিত হন। জগন্নাথ মন্দিরের পুরোহিত কুসুম কুমার বৈষ্ণব ও রামগড় দক্ষিণেশ্বরী কালী বাড়ির পুরোহিত দিলিপ চক্রবর্তী অনুষ্ঠানে পৌরহিত্য করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বরে বিশাল গ্রামীণ মেলার পসরা বসে। সকল সম্প্রদায়ের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। দুপুরে রথ যাত্রার অনুষ্টান পরিদর্শনে আসেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও রামগড়পৌরসভার মেয়র রফিকুলআলম কামাল সহ জনপ্রতিনিধিরা।
রামগড় জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব ও সাধারণ সম্পাদক কাউন্সিলর শ্যামল ত্রিপুরা জানান, করোনা মহামারীতে ২ বছর বন্ধ থাকার পর জগন্নাথ দেবের রথ যাত্রায় এবার বিপুল ভক্তের সমাবেশ ঘটেছে। উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে রথযাত্রার উৎসব সম্পন্ন হাওয়ায় তারা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।