সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাইল ছবি

বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল অনুযায়ী, সোমবার পর্যন্ত গত চার দিনে সৌদি আরবের মক্কায় আরও তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

নিহতরা হলেন-ঢাকার তপন খন্দকার (৬২), মাদারীপুরের লায়লা আক্তার (৫২) ও রংপুরের মো. খায়বার হোসেন (৫৫)।

পোর্টালে তথ্য অনুযায়ী, খায়বার হোসেন রবিবার এবং তপন ও লায়লা শুক্রবার মক্কায় মারা যান।

তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চলতি বছরের ১১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে চার নারীসহ ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

এ বছর প্রায় ৬০ হাজার ২৫৬ বাংলাদেশি হজ করবেন।

—ইউএনবি