সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ভারতে বাস খাদে পড়ে নিহত ১৬

অনলাইন ডেস্ক :

উত্তর ভারতে যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে স্কুলছাত্রীসহ ১৬ জন নিহত হয়েছে।

সোমবার দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমাচল প্রদেশ রাজ্যের কুল্লু জেলার সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর আশুতোষ জর্জ সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা গাড়ির ধ্বংসাবশেষ থেকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

অপর এক কর্মকর্তা প্রশান্ত সিরকেক সিং জানান, বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।