সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে চেকপোস্ট দিয়ে দু’ দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সোমবার (৪ জুলাই) সকালে বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহার কারণে ৯-১৪ জুলাই ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ৮ ও ১৫ জুলাই শুক্রবার হওয়ায় বন্দরের পণ্য আমদানির কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চলবে।