সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা, নিহত ৬

এপি, হাইল্যান্ড পার্ক :

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিকাগোর হাইল্যান্ড পার্ক এবং আশেপাশে কয়েকঘণ্টা অভিযানের পর সোমবার সন্ধ্যায় একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি ধ্বংসাত্মক কাজ। আমেরিকার একটি উদযাপন আমাদের অনন্য আমেরিকান দ্বারা বন্ধ হয়ে গেছে।’
প্যারেড অনুষ্ঠানের পাশের একটি ভবনের ছাদ থেকে ওই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালান বলে পুলিশ জানিয়েছে। এ সময় রক্তাক্ত অবস্থায় অনেকে পালিয়ে যায়।
হাইল্যান্ড পার্কের বাসিন্দা বারবারা হার্ট বলেন, ‘এখানে কোনও নিরাপদ জায়গা নেই।’
তিনি গুলির ভয়ে প্যারেড থেকে দূরে ছিলেন, তবে পরে তার বাড়ি থেকে বেরিয়ে পড়েন।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সন্দেভাজন ২২ বছর বয়সী যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে।