সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সিডনিতে বন্যা: ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

এপি, রিচমন্ড :

বন্যায় অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি এবং তার আশেপাশে শত শত বাড়ি প্লাবিত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রায় ৫০ হাজার মানুষের সমস্যা সৃষ্টি হয়েছে।

সিডনির স্টেট ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান বলেছেন, জরুরি প্রতিক্রিয়া দলগুলো সিডনির বিভিন্ন এলাকার রাস্তা, বাড়ি ও গাড়িতে আটকে থাকা ১০০ জনকে উদ্ধার করেছে।

১৬ মাসের মধ্যে এ এলাকায় এটি চতুর্থ বন্যা, যা অঞ্চলটিতে জরুরি অবস্থার সৃষ্টি করেছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটেট বলেছেন, ৫০ হাজার মানুষকে নিরাপদে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেয়ার আদেশ এবং সতর্কতা দেয়া হয়েছে।

পেরোটেট আরও বলেন, দয়া করে সতর্ক থাকুন। আমাদের রাজ্য জুড়ে আকস্মিক বন্যার জন্য এখনও যথেষ্ট ঝুঁকি রয়েছে।