সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা এবং মেয়ে নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাচটিকরি গ্রামের বিউটি বেগম (৩৫) এবং তার মেয়ে ফাহিমা আক্তার (১২)। এ ঘটনায় বিউটির স্বামী মোহাম্মদ হোসেন ও তার ছেলে নাসিরুল্লাহ আহত হয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেন এবং তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

—ইউএনবি