সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের গাড়ির চাপ বেড়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও বেড়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর মধ্যে আবার কোথাও কোথাও গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।