সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।

বুধার রাত দেড়টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান ও রায়পাড়া এলাকার লুৎফর রহমান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, রাত দেড়টার দিকে খয়েরতলা কোল্ড স্টোরের সামনে একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় বগুড়া থেকে যশোরগামী মাছের পোনা ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুজ্জামান ও লুৎফর রহমান নিহত হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ জানান, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ তা যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

—ইউএনবি