সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঘরমুখো মানুষের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন।
বৃহস্পতিবার মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা মোড় পর্যন্ত সবচেয়ে বেশি যানজট দেখা গিয়েছে।
গাজীপুর জেলার মহাসড়কে ভোগড়া বাইপাস পয়েন্ট, বোর্ড বাজার, টঙ্গী বাজার ও স্টেশন রোডে যানজট দেখেছেন ইউএনবি প্রতিনিধি।
আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর পর্যন্ত যানজট একই ছিল।
মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর চৌরাস্তায় পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগছে বলেও দাবি করেছেন যাত্রী ও গাড়িচালকরা। কোথাও কোথাও গণপরিবহন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মানুষকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে। ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

—ইউএনবি