সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর ত্রাণ বিতরণ

সিলেট অফিস :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ গৃহনির্মাণ সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন।
৭ জুলাই বৃহস্পতিবার সকালে সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার পর ১০ লাখ শ্রমিককে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ বলেন, চলতি অর্থ বছেরই রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়বে।
ইমরান আহমেদ বলেন, গত বছরে রেকর্ড দশ লাখ শ্রমিক বিদেশে পাঠানো হয়েছে। এছাড়া আগামী অর্থ বছরে রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, গত বছরে করোনার কারণে প্রায় ৫ লাখ প্রবাসী কর্মী বিদেশ থেকে ফিরে আসে; এর মধ্যে সাড়ে চার লাখ শ্রমিক কাজে ফিরে গেছে।
এর আগে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পরিদর্শন করেন।