সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গুইমারায় পুত্রের লোহার পাতের আঘাতে বাবা নিহত

মংহলাপ্রু মারমা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি (রামগড়):
খাগড়াছড়ির গুইমারায় ছেলের লোহার পাতের আঘাতে নিহত হয়েছেন বাবা পাইছাইউ মারমা(৫০)। বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাফছড়ি নতুন পাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পুত্র মংহলাপ্রু মারমাকে (২৩) গ্রেফতার করেছে। সে পিতা হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার ভোরে কৃষক পিতা পাইছাইউ মারমা খেত থেকে সংগ্রহ করা বরবটি শিম বিক্রির জন্য আটি বাধতে বললে ছেলে মংহলাপ্রু মারমা এতে অসন্মতি জানায়। এনিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়াঝাঁটি হয়। এক পর্যায়ে ছেলে মংহলাপ্রু উত্তেজিত হয়ে হাতে থাকা লোহার পাত দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবরপেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পুত্র মংহলাপ্রু মারমাকে গ্রেফতার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত লোহার পাতটিও জব্দ করেছে।
গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ব্যাপারে নিহতের বড় ছেলে মংনুক মগ বাদী হয়ে গুইমারা থানায় ছোট ভাই মংহলাপ্রু মারমাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ওসি আরও জানান, আসামী মংহলাপ্রু মারমা পিতাকে হত্যার কথা স্বীকার করে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।