সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ফরিদপুরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে মাছবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন বিশ্বাস জানান, যশোর থেকে ঢাকাগামী একটি মাছবোঝাই ট্রাক আড়কান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

—ইউএনবি