সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির এনএইচকে টেলিভিশন।

পশ্চিম জাপানের নারাতে শুক্রবার বক্তব্য শুরু করার কয়েক মিনিট পর পেছন থেকে গুলি করা হয় আবেকে। তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

৬৭ বছর বয়সী আবে ২০২০ সালে শারীরিক কারণে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।

পুলিশ হামলার ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আবে ‘গুরুতর অবস্থায়’ ছিলেন এবং তিনি আশা করেছিলেন আবে বেঁচে যাবেন।

প্রকাশিত ফুটেজ-এ দেখা গেছে, আবে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তার দিকে ছুটে যান। এ সময় আবেকে বুক চেপে ধরেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা হামলার সময় গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।

হত্যার চেষ্টার সন্দেহে নারা প্রিফেকচারাল পুলিশ ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সন্দেহভাজন ব্যক্তি ২০০২ এর দশকে তিন বছর মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সে কাজ করেছিল।