সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সিরাজগঞ্জে ভিজিএফের চাল উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটের দুটি দোকানে অভিযান চালিয়ে ভিজিএফ’র এক হাজার ৯৫০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিজিএফ এর চাল উদ্ধারের পর তা জব্দ করেন।

এব্যাপারে ইউএনও মেরিনা সুলতানা জানান, ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফের চাল বিতরণ না করে কামারখন্দ হাটের আল মাহমুদ এবং আব্দুল হান্নানের দোকানে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক এক দোকান থেকে ১৭ এবং ২২ বস্তা করে চাল জব্দ করা হয়।

এ ঘটনায় দোকান মালিক আল মাহমুদ ও হান্নানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি