সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ফরিদপুরে ঐতিহ্যবাহী বাবুবাড়িতে অগ্নিকাণ্ড

ফরিদপুরের সালথায় ২০০ বছরের পুরনো বাবুবাড়িতে আগুন লেগেছে। সোমবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

বাবুবাড়ির আশ্রমের দায়িত্বে থাকা সেবক শরণার্থী মহারাজ বলেন, সকালে বাবুবাড়ির একটি রুমে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সালথা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, সোমবার সকালে কিছু দুর্বৃত্ত বাবুবাড়ির একটি রুমে রাখা পাটখড়ির গাঁদিতে আগুন দেয়। পরে তা রুমের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা বাবুবাড়িতে গিয়েছিলাম। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, স্থানীয় যতীন্দ্র নাথ সিংহ নামের এক জমিদার অন্তত দুইশ’ বছর আগে এ জমিদার বাড়িটি নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি বৈধনাথ বাবু বাড়িটির দখলে ছিলেন। তবে তিনি ২০১৪ সালে মারা গেলে এ ঐতিহাসিক বাড়িটি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম আশ্রমকে দেখাশোনার জন্য দেয়া হয়।

—ইউএনবি