সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পায়রার বাঁধ ভেঙে প্লাবিত বরগুনার ৮ গ্রাম, ক্ষতিগ্রস্ত মাছের ঘের

বরগুনার তালতলীতে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে জয়ালভাংগা, নলবুনিয়া ও তেঁতুল বাড়িয়া এলাকার আটটি গ্রাম প্লাবিত হয়েছে। রাতে জোয়ারের প্রবল তোড়ে বাঁধ ভেঙে যায়। এতে পুকুরসহ ৫০টির মতো মাছের ঘের প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্লাবিত গ্রামগুলোর চুলায় পানি উঠায় অনেকেই দুপুরে রান্না করতে পারবে না। গবাদি পশুগুলোকে উঁচু স্থানে নেয়া হয়েছে।এছাড়াও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বরইতলা ফেরি ঘাটটি পানির মধ্যে নিমজ্জিত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের গাফলতির কারণে এই ক্ষয়-ক্ষতি হয়েছে। নদীতে জমিজমা, বসতভিটা বিলিন হয়ে গেছে। অথচ টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

পনি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ জানান, বিকল্প বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে এখানে সিআইপি প্রকল্পের ফেস-২ এর সার্ভে কাজ চলমান আছে। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে।

তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর জানান, পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্য পনি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

—ইউএনবি