সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

দিরাইয়ে ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানকে মারধর

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও তাঁর পেটোয়া বাহিনীকে পিটিয়ে খেতে ফেলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিষয়টি নিয়ে পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ৮ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে শ্যামারচর রোডে ইউনিয়নের ফাতেমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

৮নং ওয়ার্ডের কয়েকজন সাংবাদিকদের জানান, মেম্বার সাইদ আহমদ খসরু আমাদের নামের লিস্ট চেয়ারম্যানের কাছে জমা দেন। ত্রাণ পাওয়ার জন্য আমরা ঘটনার দিন ঠিক সময়ে ত্রাণ আনতে গেলে আমাদেরকে ত্রাণ না দিয়ে তাড়িয়ে দেন চেয়ারম্যান। তখন আমরা মেম্বারের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন, আমি তোমাদের নাম দিয়েছি তোমরা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করো। বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে পরিষদ থেকে দিরাই যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে তাদের নাম লিস্ট থেকে বাদ পড়ার কথা জানতে চান। এসময় চেয়ারম্যান রাগান্বিত হয়ে দু’চার জনের ওপর হাত তুললে বিক্ষুব্ধ জনতা মিলে চেয়ারম্যানকে বেধড়ক মারধর করে রাস্তার পাশে আমন খেতে ফেলে দেয়।

৮নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাইদ আহমদ খসরু জানান, আমরা কজন খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় চেয়ারম্যানের সঙ্গে থাকা সঙ্গীরা আমার ওপরও হামলা চালায়। এতে আমার হাত ভেঙ্গে যায় তখন উভয় পক্ষে বেশ কজন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উভয় পক্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বিষয়টি নিয়ে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে দিরাই থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি