সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হবিগঞ্জে হাওরে নৌকাডুবি: ৪ নারী নিহত

ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুরী হাওরে বুধবার ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার নারী নিহত হয়েছেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, বিয়ের দাওয়াত দিয়ে স্নানঘাট গ্রামের আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রউয়াইল গ্রামের কাছে তাদের নৌকাটি ডুবে যায়।
নিহতরা হলেন- কনে তৃনার মা জরিনা বেগম (৪৫), চাচি লেদি বেগম (৬০), আয়তুন্নেসা (৫০) ও হুর বানু (৫৫)। তারা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় স্থানীয়রা শিশুসহ চারজনকে নিরাপদে উদ্ধার করেছেন বলেও জানান ওসি।

—ইউএনবি