সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সাতক্ষীরায় লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

সুন্দরবন সংলগ্ন জনবসতি এলাকায় বাঘের দেখা পাওয়ার পর থেকে শ্যামনগর উপজেলার গোলাখালী দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার গ্রামের রফিকুল নামে এক ব্যক্তির মালিকানাধীন চিংড়ির খামারের কাছে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। বাঘটি সেখানে প্রায় ২০ মিনিটের মতো ছিলো বলে জানা গেছে।

গ্রামের বাসিন্দা ভোলানাথ মণ্ডল বলেন,‘বাঘের ভয়ে কেউ এখন তাদের ঘর থেকে বের হতে সাহস করছে না।’

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, গ্রাম্য টাইগার রেসপন্স ফোর্স এবং বন বিভাগের একটি যৌথ দল ২৪ ঘণ্টা নজরে রাখছে। তবে গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

—ইউএনবি