সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কুলাউড়ায় নৌকাডুবিতে নিখোঁজ বাবুলের লাশ ১৮ ঘন্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর বাবুল মিয়া (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের খইয়া বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার
সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা মদরিছ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোলায়মান আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খুঁজতে থাকে। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া (খইয়া বিল) থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকাযোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ঝড় তুফান শুরু হলে নৌকা ডুবে তারা দুজনে নিখোঁজ হন। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।