সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বে করোনা আক্রান্ত ১৯ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক :

মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৮৮ হাজার ৩২৮ জনে পৌঁছেছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৬১ কোটি ৯৯ লাখ ৪৪ হাজার ১৩৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৩৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৯ হাজার ১৮ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ২১৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৫৭৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৫৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

এর আগে শনিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে ২০৪ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি। শনাক্তের হার ২৯.০৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬২ শতাংশ।

এদিকে, একদিনে আরও ৮ হাজার ৮৪৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৮ জন, সুস্থতার হার ৮৪.৪২ শতাংশ।