সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হাসপাতালে মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক:

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) মাহবুব তালুকদারের সাবেক পিএস মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, তার শারীরিক অবস্থা এতই গুরুতর যে বিদেশ ভ্রমণেরও উপযোগী নয়। এ কারণে আগামীকাল শনিবার তার চেন্নাই যাওয়ার টিকিট কাটা থাকলেও তিনি যেতে পারছেন না। তবে তাকে বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। এনাম উদ্দীন জানান, মাহবুব তালুকদার গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি নানা গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তার অসুস্থতার কারণে নিউ ইয়র্ক থেকে কন্যা আফরীন মাহবুব এবং কানাডা থেকে পুত্র শোভন মাহবুব এবং আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ুয়া তার দুই নাতনি বাশরী আইরীন ও অপসরী আইরীনও ঢাকায় এসেছেন। তার স্ত্রী নিলুফার বেগম ও বড় কন্যা আইরীন মাহবুব তার সঙ্গে আছেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয় এবং তাকে বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের প্রফেসর ড. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন আছেন।