সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পার্লামেন্টে আস্থা ভোটে জয় পেয়েছেন। মে মাসে দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়।

পরে সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগের কয়েকদিনের মধ্যেই রবিবার এ ভোট অনুষ্ঠিত হলো।

আস্থা ভোটে জয় পেতে ১শ ৩৬ ভোট প্রয়োজন। দেউবা পেয়েছেন ১৬৫ ভোট। তার বিপক্ষে ভোট পড়ে ৮৩ টি। দেউবা এর আগেও চারবার দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

শের বাহাদুর দেউবা নতুন করে দায়িত্ব নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেয়ার কথা জানান। তিন মাসের মধ্যে এক তৃতীয়াংশ জনগণকে টিকার আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এর আগে, গত সোমবার সুপ্রিম কোর্ট সংবিধান লঙ্ঘনের দায়ে ক্ষমতায় থাকা কে. পি. শর্মা অলির জায়গায় দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার আদেশ দেন। ক্ষমতা হারানোর পর অলি বলেছেন, আদালত অন্যায্যভাবে তাকে অপসারণ করেছে।