সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া বালসাবাড়ি এলাকার রাজু ইসলাম (২৬), শামিম (২৬) ও গাজীপুর দেউলিয়াবাড়ি এলাকার শাহিন ইসলাম (৩১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে কোরবানির মাংস দিতে মোটরসাইকেলে শিশুসহ চার আরোহী নগরের কোনাবাড়ী কলেজগেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে কোনাবাড়ি ফ্লাইওভার পার হওয়ার সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, লাশগুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—ইউএনবি