সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

হাইতিতে ৫ দিনের সহিংসতায় ২৩৪ হতাহত

অনলাইন ডেস্ক :

হাইতির রাজধানী পোর্ট-অ প্রিন্সের নিকটবর্তী সোলেইল এলাকায় পাঁচ দিনের সহিংসতায় ২৩৪ জন হতাহত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত গোষ্ঠীগত সহিংসতায় অন্তত ২৩৪ ব্যক্তি নিহত কিংবা আহত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, হতাহতদের বেশিরভাগেরই সরাসরি কোনো গোষ্ঠীগত সম্পৃক্ততা ছিল না। অথচ তারা সরাসরি গ্যাং সদস্যদের টার্গেটে পরিণত হয়। আমরা যৌন সহিংসতার নতুন রিপোর্টও পেয়েছি। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেছেন, হাইতি নিরাপত্তা পরিষদের জন্য বরাবরই সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জ। জাতিসংঘ হাইতিতে সমন্বিত কার্যালয়ের আদেশদান স্থগিত করার পর এ মন্তব্য করেন তিনি। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে হাইতির অপরাধী চক্রগুলো ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছে। সংস্থাটি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কাছে এই যুদ্ধ-বিধ্বস্ত ক্যারিবীয় দেশটিতে অস্ত্র পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। ২০০৪ সালে আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জঁ-বারট্রান্ড আরিস্তিদেকে উৎখাত করার পর হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়েছিল। ২০১৭ সালে শান্তিরক্ষাবাহিনী চলে যায়। তখন তাদের জায়গায় জাতিসংঘ পুলিশ দায়িত্ব নেয়। পরে তারাও ২০১৯ সালে চলে যায়।