সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

যশোরে নিজেদের ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

যশোর সদরে নিজেদের মালবাহী ট্রলি চাকায় পিষ্ট হয়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তখন খেয়াল করিনি পেছনে কেউ আছে কি না। যখন গাড়ি পেছনের দিকে নিতে যাই তখন বাঁধা অনুভব করছিল। বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছিলাম। তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ট্রলি যখন চালু করা হয় তখন গাড়ির ব্যাপক আওয়াজ হয়, সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পাইনি। মৃত্যুর আগে কতই না যন্ত্রণা পেয়েছে আমাদের কলিজার টুকরারা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি