সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি রবিবার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ৪ নম্বর লাইন থেকে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় এর মাঝখানের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

—ইউএনবি