সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেটে সড়কে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর অবরোধ

সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসুচি পালন করেছেন।

রবিবার বেলা ২টায় বঙ্গবীর রোডের খোজারখলা এলাকায় এই কর্মসুচি পালন করা হয়।

এতে ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজন ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে জলাবদ্ধতা যেনো এখন নিত্যসঙ্গী। সামান্য বৃষ্টি হলেই এই সড়কটিতে হাটুজল হয়ে যায়। জলাবদ্ধতার কারণে এই সড়ক ও তার আশপাশের মানুষরা ব্যবসা বাণিজ্যসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও জলাবদ্ধতার কারণে সড়কটিতে যান চলাচল হচ্ছে বাঁধাগ্রস্থ।
এদিকে, বঙ্গবীর রোডের জলাবদ্ধতা থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাওয়া যাবে না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু।

তিনি জানান, বঙ্গবীর রোডের পানিগুলো রত্নারখাল ও জৈন্তারখাল হয়ে চান্দাইয়ের হাওরে গিয়ে নামে। এখন পানিগুলো নামতে পারছে না। তিনি বলেন, এবারে প্রথম যখন বন্যা হয়, তখন ২৫ নম্বর ওয়ার্ডের ড্রেনের সবগুলো ব্লক পরিস্কার করানো হয়। বন্যার পানি জমে থাকার কারণে ড্রেনে পলি জমে থাকতে পারে, সেগুলো সোমবার থেকে পরিস্কারের কাজ শুরু হবে।

তবে ড্রেনের কাজ চলমান থাকায় জলাবদ্ধতা থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেও জানান কাউন্সিলর পিন্টু।

ড্রেনের কাজ কবে নাগাদ শেষ হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলে আর জলাবদ্ধতার ভোগান্তি থাকবে না বলেও জানান তিনি।

—ইউএনবি