সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে নিহত ২

পদ্মা সেতুতে ঢাকাগামী গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দুজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে সেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার (২৩)।

আহতরা হলেন- মুক্তা আক্তার (২৫), ফাতেমা খন্দকার (দেড় বছর) ও ওমর ফারুক (৪৭)।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলগীর হোসাইন জানান, শরীয়তপুর শহরের জননী অক্সিজেনের খালি গ্যাস সিলিন্ডার গ্যাস আনার জন্য মাঝারি ধরনের ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনের সম্বন্ধি রাজু খন্দকারের ঢাকায় কাজ থাকায় তিনি সপরিবারে উক্ত ট্রাকে যাচ্ছিলেন। ট্রাকটি পদ্মাসেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি এসে হঠাৎ উল্টে যায়। এতে ট্রাকে থাকা পাঁচ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজু খন্দকার ও কর্মচারী মো. কাউসারকে মৃত ঘোষণা করেন। বাকিদের ঢাকা মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি জানান, এই ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

—ইউএনবি