সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মঙ্গলবার খুলনায় ১১ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে

ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার আলোকে করোনার চতুর্থ ঢেউ প্রতিরোধে সারাদেশে বুস্টার ডোজ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা বিভাগে ১০ লাখ ৮৮ হাজার ৫শ’জনকে টিকা দেয়া হবে। এবার সবাই ফাইজারের টিকা পাবেন বলে জানা গেছে।

আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র মতে, ১০ জেলা হাসপাতালে প্রত্যেকটিতে ৬ বুথে পাঁচশ’জন করে এই টিকা দেয়া হবে। খুলনা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটির ছয়টি বুথে ৫০০ জন করে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় ৩১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ২ বুথে, ৫০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়টি বুথে ৫০০ জন করে এবং ৫৭০ ইউনিয়নে, ৯টি করে ওয়ার্ডের প্রত্যেকটিতে ৫০০ জন করে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, সোমবার সকালের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। সংশ্লিষ্ট এলাকায় স্বেচ্ছাসেবীরা টিকা দান কর্মসূচিতে সহায়তা করবেন। জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় জনগণকে উদ্বুদ্ধ করেছেন।

এ বিষয়ে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের উপ-পরিচালক ডা. ফেরদৌসী আক্তার জানান, সকল প্রস্তুতি সম্পন্ন। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় এখনও টিকা পৌঁছায়নি। সোমবার নাগাদ পৌঁছে যাবে বলে তিনি আশাবাদী।

প্রসঙ্গত,এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিন হাজার ২৫৪ জনের মৃত্যু এবং ১ লাখ ৩৮ হাজার ১২৩ জন আক্রান্ত হয়েছে।

—ইউএনবি