সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিতুল হাওলাদার (২৩) যশোহরের বারাপাড়ার আলাদিপুরের ইব্রাহিম হাওলাদারের ছেলে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষন রায় ব্রতি জানান, নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় রাস্তার পাশে সার বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুত গতিতে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী মিতুল দুর্ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর পরেই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।

—ইউএনবি