সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৩

অনলাইন ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদা নদীতে পড়ে ১২ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। সোমবার (১৮ জুলাই) ধর জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি। সংবাদমাধ্যমের বরাতে জানা যায়,বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। বাসটি মহারাষ্ট্রের ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়লে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই দুর্ঘটনার কবলে পড়ে। এর পরেই প্রথমে উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেশটির জরুরি বিভাগের কর্মীরা। ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাতের সৃষ্টি হয়। এ ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং। আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।