সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাবনার আতাইকুলায় ইছামতি নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার আতাইকুলার সড়াডাঙি গ্রামে ইয়াছিন(৬) ও ইমন(৭) নামের দুই শিশু ইছামতি নদীর পানিতে ডুবে মারা গেছে।
নিহত ইয়াছিন আতাইকুলা থানার সড়াডাঙি গ্রামের রতন শেখের ছেলে ও ইমন একই গ্রামের মন্টু খাঁ ছেলে। তারা দুইজনই সড়াডাঙি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
নিহতের চাচা মানিক হোসেন জানান, দুপুরে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে ইয়াছিন ও ইমন ইছামতি নদীর ঘাটে গোসল করতে যায়। সেখানে পা পিছলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তাদের না পেয়ে পরে নদীতে জাল পেলে বিকেলে তাদের মৃতদেহটি উদ্ধার করা হয়। কোমলমতি দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
আতাইকুলা থানার পুলিশ সহকারী পরিদর্শক নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।