সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাঞ্জাবে বরযাত্রীবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩০ জন। নৌকাটিতে প্রায় একশ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৯ জুলাই) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এর আগে, গত সোমবার এ ঘটনা ঘটে। দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে অবস্থিত। জানা গেছে, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সরকারী কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় জিও নিউজ টিভিকে বলেন, আমরা এখন পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করেছি। তাদের বেশিরভাগই মহিলা। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। আমরা সঠিকভাবে বলতে পারছিনা নৌকাটিতে আসলে কতজন যাত্রী ছিল। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।