সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পদ্মায় দুই জালে ধরা পড়ল ৪৭ কেজির দুটি পাঙ্গাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে একত্রে উঠে এলো প্রায় ৪৭ কেজি ওজনের দুটি বড় পাঙ্গাশ।

ভাগ্যবান জেলে হালদার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সহকর্মীদের সাথে করে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন তিনি। রাতভর কয়েক দফা জাল ফেলে মাছ না পাওয়ায় হতাশ হয়ে পুনরায় জাল ফেলেন। দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর এলাকায় পদ্মা নদীর মোহনায় জাল ফেলে অপেক্ষায় থাকেন। রাত শেষে বুধবার ভোরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বেশ কয়েকটি ঝাকি অনুভব করেন। নৌকায় তুলতেই দেখতে পান বড় দুটি পাঙ্গাশ আটকা পড়েছে।

এসময় ওজন দিয়ে দেখেন বড় পাঙ্গাশটি প্রায় ২৮ কেজি এবং অপরটির ওজন হয়েছে প্রায় ১৯ কেজির মতো। এ সময় নিলামে তোলা হলে ৬২ হাজার টাকা দিয়ে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, সাধারণত পানি বাড়ার সময় নদীতে বড় মাছ ধরা পড়ে। বর্তমানে পানি কমতে থাকলেও গতকাল বৃষ্টির কারণে কিছু মাছ ধরা পড়ছে। সরকারিভাবে অভয়াশ্রমের মাধ্যমে সংরক্ষণ করা দরকার।

—ইউএনবি